লোড হচ্ছে...
নুরুল কালাম একাডেমিতে আপনাকে স্বাগতম
লোড হচ্ছে...
দ্রুতগামী ঘোড়া
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ
وَٱلْعَـٰدِيَـٰتِ ضَبْحًا
শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজির [১],
فَٱلْمُورِيَـٰتِ قَدْحًا
অতঃপর যারা ক্ষুরের আঘাতে অগ্নি-স্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে [১],
فَٱلْمُغِيرَٰتِ صُبْحًا
অতঃপর যারা অভিযান করে প্রভাতকালে [১],
فَأَثَرْنَ بِهِۦ نَقْعًا
ফলে তারা তা দ্বারা ধূলি উৎক্ষিপ্ত করে [১];
فَوَسَطْنَ بِهِۦ جَمْعًا
অতঃপর তা দ্বারা শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পরে [১]।
إِنَّ ٱلْإِنسَـٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٌ
নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ [১]
وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ
আর নিশ্চয় সে এ বিষয়ে সাক্ষী [১],
وَإِنَّهُۥ لِحُبِّ ٱلْخَيْرِ لَشَدِيدٌ
আর নিশ্চয় সে ধন-সম্পদের আসক্তিতে প্রবল [১]।
أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِ
তবে কি সে জানে না যখন কবরে যা আছে তা উত্থিত হবে,
وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِ
আর অন্তরে যা আছে তা প্ৰকাশ করা হবে [১]?
আরবি পাঠ ও অনুবাদ উৎস থেকে হুবহু নেওয়া, কোনো পরিবর্তন করা হয়নি।