লোড হচ্ছে...
নুরুল কালাম একাডেমিতে আপনাকে স্বাগতম
লোড হচ্ছে...
গুটিয়ে নেওয়া
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ
إِذَا ٱلشَّمْسُ كُوِّرَتْ
সূর্যকে যখন নিষ্প্রভ করা হবে [১],
وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتْ
আর যখন নক্ষত্ররাজি খসে পড়বে [১],
وَإِذَا ٱلْجِبَالُ سُيِّرَتْ
আর পর্বতসমূহকে যখন চলমান করা হবে [১],
وَإِذَا ٱلْعِشَارُ عُطِّلَتْ
আর যখন পূর্ণগর্ভা মাদী উট উপেক্ষিত হবে [১] ,
وَإِذَا ٱلْوُحُوشُ حُشِرَتْ
আর যখন বন্য পশুগুলো একত্র করা হবে,
وَإِذَا ٱلْبِحَارُ سُجِّرَتْ
আর যখন সাগরকে অগ্নি-উত্তাল করা হবে [১],
وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتْ
আর যখন আত্মাগুলোকে সমগোত্রীয়দের সাথে মিলিয়ে দেয়া হবে [১] ,
وَإِذَا ٱلْمَوْءُۥدَةُ سُئِلَتْ
আর যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে [১] জিজ্ঞেস করা হবে,
بِأَىِّ ذَنۢبٍ قُتِلَتْ
কী অপরাধে তাকে হত্যা করা হয়েছিল [১]?
وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتْ
আর যখন আমলনামাগুলো উন্মোচিত করা হবে,
আরবি পাঠ ও অনুবাদ উৎস থেকে হুবহু নেওয়া, কোনো পরিবর্তন করা হয়নি।